ঢাকা |
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬
হবিগঞ্জ থেকে সংবাদদাতাঃ হবিগঞ্জ শহরে আবারো চুরির হিড়িক পড়েছে। প্রায়ই ব্যবসা-প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ বাসাবাড়িতে চুরি হচ্ছে। শনিবার দিবাগত গভীররাতে সবুজবাগ এলাকার ৫ ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোররা দোকানের উপরের টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাতের কোন একসময় চোররা একই কায়দায় সবুজবাগ এলাকার মহামায়া সেলুন, কনক ট্রেডার্স, ইকবাল কম্পিউটার, স্বপন কম্পিউটার মোবাইল ল্যাব, নিপুন এন্টার প্রাইজ থেকে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। কনক ট্রেড্রাসের স্বত্তাধীকারি প¬াবন চেীধুরী ও ইকবাল কম্পিউটারের মালিক সময় চিত্রকে জানান, সবুজবাগ এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটছে। আমরা নিরুপায় আমাদের কিছু করার নেই। উলে¬খ্য শহরের ওই এলাকাটি একটি নির্জন স্থান। রাতের বেলায় এখানে অন্ধকার থাকে। ওই এলাকার পার্শ্ববর্তী স্টাফ কোয়ার্টার এলাকায় দুইজন পাহারাদার থাকলেও এখানে কোন পাহারাদার নেই। আর এ সুযোগে চুরির ঘটনা ঘটছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।