ঢাকা |
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মা ও শিশুদের জন্য ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ফিতা কেটে এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত এই কর্নারে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা এবং মায়েদের জন্য নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র রাখা হয়েছে। সরকারি দপ্তরে আসা সেবাপ্রত্যাশী মায়েরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সেবা নিতে পারেন, এ লক্ষ্যেই কর্নারটি স্থাপন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সরকারি দপ্তরে আগত মায়েদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মা ও শিশু কর্নারের মাধ্যমে দাপ্তরিক সেবায় আসা নারীরা এখন নিশ্চিন্তে কাজ করতে পারবেন।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সচেতন মহলের মতে, সরকারি অফিসে নারী ও শিশুবান্ধব এই উদ্যোগ প্রশাসনিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।