ঢাকা |
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হবিগঞ্জ জেলার ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন নেতৃত্বে সকাল ১০টা থেকে কার্যক্রম পরিচালিত হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,হবিগঞ্জ জেলার ৪ টি আসনে মোট ২৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৯টি বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত কাজী তোফায়েল আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে স্ট্যাম্পে হলফনামা ও স্বাক্ষরের অনুপস্থিতির কারণে।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ। আফছার আহমদ (স্বতন্ত্র), লুকমান আহমদ তালুকদার (বাসদ) ও মো. নোমান আহমদ সাদীক (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়ন বাতিল হয়েছে ভোটার তালিকা অসম্পূর্ণতা, হলফনামায় তথ্য গোপন ও আবেদন ত্রুটির কারণে।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ। মো. শাহিনুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) বাতিল হয়েছেন আবেদন ত্রুটিপূর্ণ, স্বাক্ষর ও তথ্যগত গড়মিল এবং আয়কর রিটার্ন অনুপস্থিতির কারণে।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ। বাংলাদেশ মুসলিম লীগ, সাংস্কৃতিক মুক্তিজোট, আমার বাংলাদেশ পার্টি (এবি) ও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দলীয় অসঙ্গতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।