ঢাকা |
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ।।
হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুজিনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজিনা আক্তার সন্ধ্যার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা মেট্রো–ট–২০১৭২৮ নম্বরের একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকটি আটক করেন। তবে চালক পালিয়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় বাজার, বিদ্যালয় ও বসতি থাকলেও দীর্ঘদিন ধরে কোনো স্পিড ব্রেকার নেই। ফলে দ্রুতগতির যানবাহন চলাচল করে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, প্রাণহানি রোধে ওই এলাকায় দ্রুত সড়কে স্পিড ব্রেকার স্থাপন করা হোক।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।