হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত

হবিগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্য মেলা থেকে বের হয়ে আসার সময় দুর্বৃত্তদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। দুর্বৃত্তরা তার পালসার মোটরসাইকেল (হবিগঞ্জ ল-১১-০৫৫৮) নিয়ে গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত যুবক জুয়েল মিয়া (২২) শহরের রাজনগর এতিমখানা রোডের বাসিন্দা সদর উপজেলা ভুমি অফিসের কর্মচারি হেলাল মিয়ার পুত্র। আহত সুত্র জানা যায়, দীর্ঘদিন ধরে নাতিরাবাদ এলাকার রুবেল মিয়া, সুজন মিয়া ও শাহনুরের সাথে বিরোধ চলছিল জুয়েলের। গতকাল ওই সময় সে বাণিজ্য মেলা থেকে বের হয়ে আসামাত্র ওই এলাকার দি রোজেস স্কুলের সামনে উলে¬খিতরাসহ ৫-৭ জনের একদল যুবক তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এই সংবাদটি 763 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ