ঢাকা |
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ছয়টি চোরাই আইফোনসহ তিন যুবককে আটক করা হয়েছে। অভিযানটি সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় পরিচালিত হয়।
পুলিশ জানায়, সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলার গোল্ডেন প্লাজার সামনে আরও একজনকে আটক করা হয়।
আটকরা হলেন-দীব্য রায় (২৮), মাধবপুর বাজারের দিলিপ রায়ের ছেলে,মো. ইকরাম (১৮), খোরশেদ মিয়ারের ছেলে,ইফতেকার হোসেন মাছুম (২২), নবীগঞ্জ বাউশা ইউনিয়নের ইমামবাউ গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উদ্ধারকৃত মোবাইলগুলো ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।