ঢাকা |
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আয়োজন করা এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়। বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড। তারা স্লোগান দেন, ‘হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আশ্রয়–প্রশ্রয় দিও না’, ‘আমার ভাই হাসপাতালে-ইন্টেরিম কী করে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করা দেশের গণতান্ত্রিক পরিস্থিতির জন্য অশনিসংকেত।” তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
চুনারুঘাটের সচেতন নাগরিকদের একাংশ বলেন, “দিনদুপুরে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইন্টেরিম সরকার যে সংস্কারের কথা বলেছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।”
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা দেশের রাজনৈতিক সহনশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।