ঢাকা |
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের পথে যাত্রা করেছেন।
বাদশা সালমান বিন আবদুল আজিজের রাজকীয় অতিথি হিসেবে তিনি হজে যাচ্ছেন।
বুধবার বিকাল ৫টা ২৮ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৩ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, চেয়ারপারসনের ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ এবং গৃহকর্মী ফাতেমা বেগম।
বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার স্ত্রী-সন্তানকে নিয়ে বুধবার জেদ্দায় পৌঁছাবেন। মালয়েশিয়া থেকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথিও বুধবার লন্ডন থেকে জেদ্দায় যাবেন।
এর আগে ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে একবার এবং ১৯৯৭ সালে বিরোধী দলে থাকাকালে তিনি হজ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।