সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা ও কাজের মেয়ে নিহত

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৬

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা ও কাজের মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার:
দিনাজপুর-সৈয়দপুর সড়কে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাধতুবা বেগম (৫৫) ও কাজের মেয়ে রেজিয়া (২০) সড়ক দূঘর্টনায় নিহত হয়েছে । দিনাজপুর থেকে সংবাদদাতা মানিক হোসেন জানান-গত তিন দিনে দিনাজপুরে সড়ক দূঘর্টনায় ছাএী ও শিক্ষিকা সহ ৪ জন নিহত হয়েছেন। ৬ জানুয়ারী রবিবার দুপুর ১২ টায় সৈয়দপুর বিমান বন্দরে শশুর কে পৌচ্ছে দিয়ে কার যোগে ফেরার পথে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়ন এলাকায় কারের সামনের চাকা বাস্ট হয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে কারটি সরাসরি গাছের সাথে ধাক্কা খেয়ে ধুমরে মুচরে যায় । ঘর্টনাস্থলই শিক্ষিকা রাধতুবা বেগম ও কাজের মেয়ে রেজিয়া নিহত হয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ চালায়।
রাধতুবা বেগম দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার এড. মোতালেব হোসের পুএবধু। তাদের মৃত্যুর খবর পেয়ে স্কুলে শোকের ছায়া নেমে আসে।

এই সংবাদটি 569 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ