সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলে এক নারী নিহত

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলে এক নারী নিহত

সাদিক আহমদ ইমন শ্রীমঙ্গল থেকে: সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন নিহত হয়েছেন ৷ নিহত নারীর নাম তাসনিমা বেগম। বয়স অানুমানিক ৩০ বছর। তার বাড়ী হবিগঞ্জ জেলার মীরপুরের চারিগ্রামে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,আজ সকালে শ্রীমঙ্গলের ভৈরববাজার-মুন্সিবাজার সড়ক এর মৃতিংগা চা বাগানের সামনের রাস্তা দিয়ে নিহত তাসনিমা বেগম তার স্বামী ও বাচ্চার সাথে মোটরসাইকেল এ যাচ্ছিলেন ৷ পথিমধ্যে একটি বালুভর্তি ট্রাক তাদের মটরসাইকেল কে পিছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান,এরপর ট্রাক টি তাসনিমা কে চাপা দিয়ে চলে যায়৷ঘটনাস্থলেই তাসনিমার মৃত্যু হয় ৷

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে ৷

এই সংবাদটি 572 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ