ঢাকা |
প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৯
স্মার্টফোন কিনে না দেয়ায় সাবিকুননাহার উর্মি (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে যশোরে শহরের কারবালা এলাকার ভাড়া বাড়িতে আত্মহত্যা করে। বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে।
উর্মি ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে ও নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
যশোর কোতয়ালি থানার এসআই পলাশ বিশ্বাস জানান, উর্মি স্মার্টফোন কেনার জন্য তার পিতা আনোয়ারুলের কাছে বেশ কিছুদিন বায়না ধরে। কিন্তু পিতা আনোয়ারুল ফোন কিনে না দেয়ায় মঙ্গলবার রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে উর্মি আত্মহত্যা করে।
বুধবার দুপুরে কারবালার বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে বলে তিনি জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।