ঢাকা |
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
মাধবপুর প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
স্বাস্থ্যসেবায় বিশেষ ও মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিজয় গৌরব অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেছেন বিশিষ্ট ইউনানী চিকিৎসক হাকিম সৈয়দ শিব্বির আহমেদ (শিবলী)।
গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ৭১ মিডিয়া ভিশন।

দীর্ঘদিন ধরে ইউনানী চিকিৎসা পদ্ধতিতে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকা এবং স্বাস্থ্যখাতে তার নিষ্ঠা ও অবদানের জন্য তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। তিনি বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের সদস্য হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে মানবিক ও নৈতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাকিম সৈয়দ শিব্বির আহমেদ (শিবলী)-এর অবদান অনুকরণীয়। এ ধরনের সম্মাননা অন্যদেরও মানবসেবায় আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে হাকিম সৈয়দ শিব্বির আহমেদ (শিবলী) বলেন,
“এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামীতেও মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চাই।”
এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।