ঢাকা |
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মে ২২, ২০১৬
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের আইন শৃংখলা উন্নয়ন ও নির্বাচন চলকালীন বিভিন্ন স্থানীয় সংবাদকর্মীদের সাথে শ্রীমঙ্গল থানা প্রশাসনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ২২মে রোববার সকালে শ্রীমঙ্গল থানার ভবনের অফিসার রুমে অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মোঃ মামুন আহমদ, কার্যকরি কমিটির সদস্য মোঃ কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, সাবেক সম্পাদক বিকুল চক্রবর্ত্তী প্রমুখ।
অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, মৌলভীবাজার জেলায় ইতিমধ্যে কয়েকটি উপজেলায় অত্যন্ত শান্তিপুর্ণ ও অবাধ সুষ্ট ভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকারও চায় নির্বাচনগুলো অবাধ, শান্তিপুর্ণ ও সুষ্টভাবে নির্বাচন অনুষ্ঠিত হউক। এ অবস্থায় আগামী ২৮ মে শনিবার শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের যে স্থানীয় পরিষদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও নিরপক্ষে ভাবে অনুষ্ঠত হয় এবং আইন শৃঙ্খলা যাতে অবণতি না ঘটে এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সর্বাত্তক সহযোগীতা করার জন্য তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন ন্যায় সংগত বাদী পুরণের আশ্বাস প্রদান করেন। এসময় সাংবাদিকরাও আগামী ২৮মে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনসহ সর্বক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সহযোগীতার আশ্বাস দেয়া হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।