ঢাকা |
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
অমর একুশে বইমেলায় সোমবার সব্যসাচী নামে একটি স্টলে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। এ সময় প্রকাশনীর স্টলটিতে একদল যুবক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মেলার ১২৮ নম্বর স্টলটি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্টলটির সামনে শত শত যুবক ও উৎসুক জনতা জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সব্যসাচী প্রকাশনীর স্টলে কেন তসলিমার বই রাখা হয়েছে-একদল যুবক গিয়ে এর কারণ জানতে চান। এ সময় স্টলের মালিক তাদের কোনো কথা না বলে উলটো ‘জয় বাংলা মুক্তিপাক, মৌলবাদ নিপাত যাক’ স্লোগান দেন। সেই সঙ্গে কয়েকজনকে মারধরও করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে অন্য যুবকরা সেই স্টলে গিয়ে হামলা চালায়।
এ ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে আমরা থানায় নিয়ে যাব। আমরা সবাই চাইব, এ ঘটনায় যেন কোনো কালিমালেপন না হয়। একুশের বইমেলা আমাদের সবার প্রাণের মেলা। এ সময় সেখানে থাকা যুবকরা বলেন, আমাদের পুলিশের কাছে দাবি ছিল, যে ব্যক্তি হামলা করেছে, তাকে আটক করা। তারা তা করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সূত্র: যুগান্তর
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।