স্কুল ড্রেস না পরায় ছাত্রের প্যান্ট কেটে ফেললেন শিক্ষিকা!

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৬

স্কুল ড্রেস না পরায় ছাত্রের প্যান্ট কেটে ফেললেন শিক্ষিকা!

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ছাত্রের প্যান্ট কেটে দিলো এক শিক্ষিকা। সেই সাথে একই স্কুলের আরো কয়েকজন শিক্ষার্থীকে লাঠি পিটা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব লাহারপুর গ্রামের ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, শিক্ষিকার রোষানলের শিকার ঐ ছাত্রের নাম মুহিবুর রহমান হৃদয় (১০)। সে ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। শিক্ষক কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম না বানানোর কারনে ইউনিফর্ম ছাড়া বিদ্যালয়ে উপস্থিত হওয়ায় ঐ স্কুলের প্রধান শিক্ষিকা সীমা ভট্টাচার্য ক্ষোভের মোহে শরীরচর্চার লাইনে থেকে ডেকে নিয়ে তার পরিহিত প্যান্ট ক্যাচি দিয়ে কেটে দেয় এবং লাঠি পেটা করে বলে জানায় ২য় শ্রেণীর ছাত্র মুহিবুর রহমান হৃদয়।
নির্যাতনের শিকার ২য় শ্রেণীর ছাত্র মুহিবুরের মা ফিরোজা বেগম জানান, রোববার ১১ টার দিকে আমার ছেলে মুহিবুর কাঁদতে কাঁদতে স্কুলে থেকে বাসায় ফিরে আমাকে জানায় যে সে স্কুল ড্রেস পরে যায়নি দেখে স্কুলের প্রধান শিক্ষিকা নাকি তার পরনের পুরনো প্যান্টটি ক্যাচি দিয়ে কেটে দেন।
তিনি আরো জানান, ছেলে মুহিবুরের মুখ থেকে এসব কথা শুনে ও তার পরিহিত প্যান্ট কাটা দেখে আমি তাকে নিয়ে সাথে সাথে স্কুলে গিয়ে স্কুলের ঐ ম্যাডামের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ৬ মাস ধরে নতুন কাপড় বানানোর কথা বলে আসছি। কথা না শুনার কারনে এরকম করেছি। এর বিচার চাইলে ম্যাডাম স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে গিয়ে বিচার দিতে বলেন।
এ ব্যাপারে ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা ভট্টাচার্য্যরে সাথে কথা বললে তিনি জানান, আসলে আগামী ২০-২২ তারিখের মধ্যে আমাদের ক্রস ভিজিট হবে। সেই কারনে আমরা প্রত্যেক শিক্ষার্থীকেই স্কুল ড্রেসের জন্য চাপ দিয়ে আসছি। প্রত্যেকের মত মুহিবুরকেও ৬ মাস ধরে ড্রেসের জন্য বলে যাচ্ছি। তবে আমি তার প্যান্ট কাটিনি। আমি বলেছিলাম নতুন প্যান্ট না বানালে পুরনো প্যান্টটা কেটে দেবো। আমার এই কথা শুনতে পেয়ে আমাদের স্কুলের এক শিক্ষার্থীরা তার হাতে থাকা ক্যাচি দিয়ে মুহিবুরের প্যান্টের নিচের অংশ কেটে দেয়। আমাদের ম্যানেজিং কমিটির মিটিং থাকায় তখন আমি মিটিংয়ে ছিলাম। যখন মুহিবুরের মা এই ঘটনার বিচার চাইতে আসে তখন মিটিংয়ে থাকা ম্যানেজিং কমিটির সভাপতি আরজু মিয়া সমস্যার সমাধান দিয়ে ছেলেটির পরিবারের দারিদ্রতার কথা বিবেচনা করে ছেলেটির প্যান্ট সভাপতি নিজে কিনে দেওয়ার আশ্বাস দেন।

এই সংবাদটি 706 বার পঠিত হয়েছে