ঢাকা |
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২
সৌদি আরবের বাদশাহ সালমান দেশের মন্ত্রিসভায় রদবদল করেছেন। নতুন মন্ত্রিসভায় দুই নারীও ঠাঁই পেয়েছেন বলে সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে।
এছাড়া প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
আল-আজ্জাজ এর আগে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) একজন উচ্চপদস্থ আইনজীবী ছিলেন। তিনি সৌদি আরবের প্রথম নারী আইনজীবীদের একজন।
এছাড়া প্রিন্সেস হাইফা এর আগে পর্যটন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ছিলেন। তার আগে তিনি কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি, জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন এবং পর্যটন উন্নয়ন তহবিলের সঙ্গে কাজ করেছেন তিনি।
সৌদি আরবের মন্ত্রি পরিষদ আইন প্রণয়ন করে সরকারের মন্ত্রিসভা। বাদশাহ সালমান মন্ত্রি পরিষদের নেতৃত্ব দেন।
আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ ১৯৫৩ সালে মন্ত্রি পরিষদ প্রতিষ্ঠা করে। মন্ত্রি পরিষদের সব সদস্যকে রাজকীয় ডিক্রির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
সৌদি আরব ২০০৯ সালে প্রথম নারী মন্ত্রী নিয়োগ দেয় সৌদি আরব। সে সময় নোরা বিনতে আবদুল্লাহ আল-ফায়েজ দেশটির উপ-শিক্ষামন্ত্রী নিযুক্ত হন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।