সৌদিতে ভারি বৃষ্টি

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

সৌদিতে ভারি বৃষ্টি

মরুভূমি ও উষ্ণ আবহাওয়ার দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ হচ্ছে।

সেই বৃষ্টির ভিডিও ও স্থির চিত্র ধারণ করে সামাজিক মাধ্যমে ব্যাপকহারে পোস্ট করেছেন সৌদি নাগরিকরা।

সৌদি আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে দেশটি বিভিন্ন এলাকায় ভারিবর্ষণ এবং বজ্রপাত হচ্ছে। এর মধ্যে শুক্রবার বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি।

কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক মানসুল আল মাজরুয়ি বলেছেন, সৌদির কেন্দ্রীয়, পূর্বাঞ্চলীয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে।

বৃষ্টিপাতের কারণে সৌদির রাজধানী রিয়াদ এবং পবিত্র নগরী মক্কার জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি আর্দ্র আবহাওয়া বিরাজ করছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে গত বছরের এপ্রিল মাসে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১৮ জন সৌদি নিহত হওয়ার ঘটনার কথা মনে রেখে এবারের বৃষ্টিতে জনগণকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে দেশটির দমকল বাহিনী।

এই সংবাদটি 899 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ