ঢাকা |
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে পাঁচটি নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালের শুরুতে এটি কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
মঙ্গলবার আরব নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, দেশটিতে গৃহকর্মী নিয়োগ নিয়মিতকরণ, যোগ্যতাসম্পন্ন শ্রমিকদের চাকরির গ্যারান্টি, দালালদের দৌরাত্ম্য হ্রাস এবং চুক্তির পর শ্রমিক ফিরে আসা হ্রাস করতে এ নির্দেশনা জারি করা হচ্ছে। এর ফলে সব পক্ষের অধিকার রক্ষার পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশী গৃহকর্মীর সংখ্যা বৃদ্ধি পাবে।
জেদ্দায় বাংলাদেশী কনসুলেটের বরাত দিয়ে খবরে বলা হয়, শ্রম মন্ত্রণালয় এসব নির্দেশনা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে তিন থেকে চার সপ্তাহের বদলে এক সপ্তাহে মেডিকেল বা সিকিউরিটি সার্টিফিকেট পাওয়া নিশ্চিত করা। দেশে শ্রমিক নিয়োগ অফিস বৃদ্ধি এবং এগুলোকে আরও বেশি দেখভালের আওতায় আনা।
নিবন্ধিত গৃহকর্মীদের ৩০ দিনের পরিবর্তে ৪৫ দিন প্রশিক্ষণ দেয়া। যোগ্য গৃহকর্মীদের একটি তালিকা করা এবং এদের মধ্য থেকেই সৌদিতে চাকরিতে নিয়োগ নিয়মিত করা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।