সোস্যাল মিডিয়ায় লাইভ প্রোগ্রাম করে একটি অসহায় পরিবারের ঘর তৈরী করে দিলেন রুনা

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

সোস্যাল মিডিয়ায় লাইভ প্রোগ্রাম করে একটি অসহায় পরিবারের ঘর তৈরী করে দিলেন রুনা

ফয়জুল হক শিমুল/মোস্তফা উদ্দিনঃ সাবিনা আক্তার রুনা। নিয়মিত সোস্যাল মিডিয়ায় সরব না থাকলেও একজন অসহায় মহিলার কস্টের কথা জানান দিতে সোস্যাল মিডিয়ার স্বরনাপন্ন হন। লাইভ প্রোগ্রাম করেন। কিন্তু কেন?

বিধবা সুফিয়া বেগমের বসত ঘর নেই । স্বামী পরিত্যক্ত। ১ সন্তানের জননী সুফিয়া। মানুষের দ্বারে সাহায্যের জন্য ঘুরে বেড়ান তিনি। প্রায়ই আসতেন রুনার বাড়ী। একদিন তিনি সাবিনা আক্তার রুনা কে তার ঝুপড়ি ঘরে বৃষ্টির পানি পড়ার দুঃখের কথা বলেন।
রুনা বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
স্বামী পরিত্যাক্ত হওয়ার পর সুফিয়া একই ইউনিয়নের গল্লাসাঙ্গন ছাতুরপার (ধলাইরপার) গ্রামে প্রিত্রালয়ে বসবাস করেন।

একই ইউনিয়নের গরীব অসহায় এ মহিলার বসতঘর নেই এমন দুঃখের কথা শুনে রুনা সোস্যাল মিডিয়ায় একটি লাইভ প্রোগ্রাম করে দেশে বিদেশে তার জন্য সহযোগিতা চান।
অনেকেই সাড়া দেন । ফেব্রুয়ারী ১৮ থেকে জুলাই ১৮ পর্যন্ত প্রায় ৬ মাসে ২ লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে সুফিয়ার ঘর তৈরী করে দিতে সক্ষম হন রুনা।
রুনা বলেন- এ সফলতা আমার নয় । আমাকে বিশ^াস করে দেশ-বিদেশ থেকে যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সফলতা। আমি শুধু মহিলার জন্য চেষ্ঠা করেছি মাত্র। তিনি বলেন প্রথমে আমি কাজ শুরু করার পর অনেকে আমাকে খারাপ কমেন্ট করেছে। এমনকি আমার আইডি হ্যাক করেছে। পরে আমার এলাকার অনেকেই উৎসাহ প্রদান করেন। পরে নতুন আইডি করে আবার শুরু করি। তিনি বলেন আমি সেলিব্রেটি হওয়ার জন্য করিনি। একজন গরীব অসহায় মানুষকে সুন্দর ভাবে বসবাস করার চেষ্ঠা করেছি। যারা বিশ^াস করে সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ। সেই সাথে দেশে থাকা সাংবাদিক , জনপ্রতিনিধিসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ পরামর্শ দিয়ে আমাকে প্রেরণা যুগিয়েছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ।
রুনার সফলতায় অনেকেই ঈর্ষান্নিত হয়েছেন। ৬৮ হাজার গ্রামে যদি এরকম একজন রুনা থাকত তবে অনেক আগেই বাংলাদেশ একটি সোনার বাংলায় পরিণত হত। আসুন আমরা সকলেই গরীব অসহায়দের সাহায্যার্থে হাজারো সুফিয়ার পাশে রুনার মত দাঁড়াই ।

উল্লেখ্যঃ তার অসাধারণ কাজের স্বীকৃতি স্বরুপ দক্ষিণ সুরমা ফ্রেন্ড ইন্টারন্যাশনাল গ্রুপ ও আল ইনসাফ ওয়েলফেয়ার অরগ্যানাইজেশন , ফেঞ্চুগঞ্জ এর পক্ষ থেকে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি 676 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ