ঢাকা |
প্রকাশিত: ৬:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইটারে এক পোস্টে সোনিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মোদি।
ট্যুইটারে মোদি লিখেন, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধিকে জন্মদিনে শুভেচ্ছা। পরম করুণাময়ের কাছে তার দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করছি।
এছাড়া ৬৯ বছরে পা দেয়া কংগ্রেস সভানেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধি জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে প্রধানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির স্ত্রী সোনিয়া।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।