সেনা ঘাঁটিতে হামলার পর পাক-ভারত ফের গুলি বিনিময়

প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

সেনা ঘাঁটিতে হামলার পর পাক-ভারত ফের গুলি বিনিময়

সময়চিত্র ডেস্ক : কাশ্মীরের উরিতে ১৮ সৈন্য নিহতের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যে ফের ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গুলি বিনিময় হয়েছে।
ভারত-পাকিস্তান সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) ইসতিখারাবাদ সেক্টরে রোববার মধ্যরাতে দু’দেশের সেনাদের মধ্যে গুলি বিনিমিয়ের এ ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আএসপিআরের এক বিবৃতি এ কথা জানানো হয়েছে। খবর এনডিটিভি, ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় সৈন্যরা আবারও রোববার মধ্যরাতে আজাদ কাশ্মীরের শহর ইফতিখারাবাদে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পরে পাকিস্তানি সৈন্যরাও তাদের উপযুক্ত জবাব দিয়েছে।’
তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারমুলা সেনা ক্যাম্পে রোরবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসী হামলায় এক বিএসএফ জওয়ান নিহতের মধ্যে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।
বারমুলা সেনা ক্যাম্পের ঘটনায় বিএসএফের এক জওয়ান আহত ও দুই হামলাকারী নিহত হয়েছেন।

এরআগে গত শনিবার সর্বশেষ দুই পরমাণু শক্তিধর দেশের সৈন্যরা কাশ্মীরের ভিমবার সেক্টরে গুলি বিনিময় করে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে হামলায় ১৮ ভারতীয় সৈন্য নিহত হয়।

ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও দেশটি তা নাকচ করে আসছে।

এরই মধ্যে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকে দুই পাকিস্তানি সেনাসহ অন্ততঃ ৪০ জন জঙ্গি নিহতের দাবি করে।

তবে পাকিস্তান এ দাবি নাকচ করে জানায়, বিনা উস্কানিতে গুলি চালিয়ে ভারত তাদের দুই সেনা সদস্যকে হত্যা করেছে।

সে ঘটনার জবাব হিসেবে পাকিস্তান একজন ভারতীয় সেনা জীবিত আটকসহ বেশ কয়েকজনকে হত্যার দাবি করে। সেনা সদস্য আটকের কথা স্বীকার করলেও নিহতের দাবি অস্বীকার করেছে ভারত

এই সংবাদটি 780 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ