ঢাকা |
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ৫, ২০১৬
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশের বানগাই দ্বীপে সমুদ্রে ভাসতে থাকা একটি বড় পুতুল উদ্ধার করে স্থানীয় জেলেরা। দক্ষিণ পূর্ব এশিয়ায় চন্দ্রগ্রহণের পরপরই এটি সমুদ্রে পাওয়া যাওয়ায় জেলেরা সেটিকে দেবী বলে মনে করতে থাকে। খবর বিবিসির। মাথায় কাপড় এবং চমৎকার জামাকাপড় পড়িয়ে তারা এটিকে বাড়িতে সাজিয়ে রাখে। দেবী হিসাবে সেটিকে পুজা করতেও শুরু করে। খবর পেয়ে ইন্দোনেশিয়ান পুলিশ গিয়ে দেখতে পায়, সেটি আসলে যৌনকর্মে ব্যবহার করা একটি বড় পুতুল অর্থাৎ সেক্সডল। ইন্দোনেশিয়ার প্রত্যন্ত এলাকাগুলোয় অনেকেই অতি প্রাকৃতিক বিষয়ে বিশ্বাস করেন। স্থানীয় পুলিশ প্রধান হেরু প্রামুকার্নো বলেন, এই গ্রামবাসীদের ইন্টারনেট বা ততটা শিক্ষা নেই, তাই তারা জানেও না সেক্সডল কী। তাদের এ অজ্ঞতার কারণেই সমুদ্রে পাওয়া পুতুলটিকে তারা দেবী বলে পুজা শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির ছবি তুলে দেয়ার পর সেখানেও অনেকেই একই ভুল করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।