ঢাকা |
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭
জানা যায়, গত ১৫ আগস্ট উপজেলা বাঘা ইউনিয়নের গোলাপনগর রজবমারা গ্রামের মৃত ময়বুর রহমানের কন্যা রাহেলা আক্তার সুমাইয়া (২৪) এর লাশ শশুর বাড়ী দক্ষিণ সুরমার কুচাই গ্রামে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি বেশ রহস্যজনক বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে সুমাইয়ার লাশ যেভাবে ঝুলে ছিলো তাতে অনেকের অভিমত কোন ব্যক্তির পা মাটির উপরে ভরে থাকলে মারা যাওয়ার কথা নয়। সুমাইয়ার হাঁটু ভাঙ্গা লাশের ছবিটি রহস্যের জন্ম দিয়েছে। বিষয়টি বিশেষ করে ফেইসবুকে ভাইরাল হয়ে প্রচারিত হচ্ছে। সুমাইয়ার ঝুলন্ত লাশের ছবি নিয়ে রহস্যের সৃষ্টি হলে তার পিত্রালয়ের লোকজন এ মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছে না। তাদের বক্তব্য সুমাইয়াকে পরিকল্পিতভাবে খুন করে দায় এড়াতে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। এজন্য তারা সুমাইয়ার স্বামী মাহমুদুল হাসান সুলতানকে দায়ী করছেন।এতে ক্ষোভে গর্জে উঠেছে সুমাইয়ার জন্মভূমি বাঘা ইউনিয়নের সর্বস্থরের জনগণ, তাদের সঙ্গে যোগ দিয়েছে গোলাপগঞ্জের বিভিন্ন পেশার মানুষ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।