ঢাকা |
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ৯, ২০১৯
হামিদুল হক মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ঝিনিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে নিখিল চন্দ্র বর্মণ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৮ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিখিল চন্দ্র দক্ষিণ ঝিনিয়া গ্রামের মৃত ক্ষেত্র মোহন বর্মণের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে নিখিল চন্দ্র নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে একটি বাঁশের সঙ্গে গলায় শার্ট পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর মরদেহ উদ্ধার করে সুরুত হাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আব্দুস সোবহান বলেন, ‘নিখিল চন্দ্র বর্মণ সুদে ব্যবসা করতেন। তিনি মানুষের কাছ থেকে টাকা পেতেন। সে টাকার লেনদেনের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই নারায়ণ চন্দ্র বর্মণ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।