ঢাকা |
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭
সুনামগঞ্জের পাকনার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে।
সোমবার ভোরে গজারিয়া পয়েন্টে ফসল রক্ষা বাঁধটি ভেঙে যায়। এরপর পানিতে প্রায় ৯ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহিদুল হক জানান, পানির প্রবল বেগ থাকায় কৃষকেরা শত চেষ্টা চালিয়েও বাঁধটি রক্ষা করতে পারেননি।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জের সবগুলো হাওরের ফসল অকাল বন্যায় তলিয়ে গেলেও শনির ও পাকনার হাওরে এতদিন আঘাতটা লাগেনি।
গতকাল রোববার ভোরে সুনামগঞ্জের শনির হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এতে হাওরের ৪০ শতাংশ জমি পানিতে নিমজ্জিত হয়। আর আজ ডুবে গেল পাকনার হাওর।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।