ঢাকা |
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭
পাবনা ব্যুরো অফিস :
নির্বাচন প্রচার-প্রচারণায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন পাবনার সুজানগর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন।
তবে প্রচার-প্রচারণা ও গণসংযোগে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল আ.লীগের প্রার্থী। অপর দিকে হামলা মামলায় বিপর্যস্ত বিএনপি নির্বাচনী মাঠে কৌশলে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুজানগর উপজেলার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আ.লীগের (নৌকা) মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের রোকন ও বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু।
প্রার্থী ও সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে ভোট চাইছেন। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে জনগণ মাঠে নেমেছে বলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল কাদের রোকন। আপর দিকে বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের জয় সুনিশ্চিত।
উল্লেখ্য, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৬৩টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ২ হাজার ৫ শত ১৭ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৩ হাজার ৭ শত ৪২ জন, নারী ভোটার সংখ্যা ৯৮ হাজার ৭ শত ৭৫ জন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।