সুজানগরে বিএনপি নেতাদের ওপরে হামলা, মামলা নেয়নি পুলিশ

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

সুজানগরে  বিএনপি নেতাদের ওপরে হামলা, মামলা নেয়নি পুলিশ


পাবনা ব্যুরো অফিস :
আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিবসহ নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি ভাংচুর, পোলিং এজেন্ট না হতে ভীতি প্রদর্শনের অভিযোগ করেছে বিএনপি।
শনিবার (০৪ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু।
জাকির হোসেন চুন্নু বলেন, ‘গত শুক্রবার সন্ধায় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিবসহ নেতাকর্মীদের গতিরোধ করে হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি।’
এ অবস্থায় আসন্ন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশংকা প্রকাশ করেন বিএনপি নেতা কর্মীরা।
সংবাদ সম্মেলনে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 443 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ