ঢাকা |
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৭
বিশেষ প্রতিনিধি : কুলাউড়া শহরকে নিরাপত্তা বেষ্টনীতে আনতে এক কিলোমিটার এলাকা সিকিউরিটি সার্ভিস ও সিসি টিভির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের ব্যবসা প্রতিষ্ঠানসহ গোটা শহরের নিরাপত্তা রক্ষায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি এই উদ্যোগ গ্রহণ করেছে। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, ৩০মে মঙ্গলবার এই কাজের উদ্বোধন করবেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান।
জানা যায়, দোকানপাটের নিরাপত্তার পাশাপাশি ছিনতাই, চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ড রুখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজে সমিতিকে সার্বিক সহযোগিতা করছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম। খান সিকিউরিটি ফোর্স-২৪কে কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য. বর্তমানে আংশিকভাবে সিসি ক্যামেরার আওতায় রয়েছে কুলাউড়া শহর যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।