ঢাকা |
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৫
শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক এবং ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৫) গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার মোহাম্মদ রুহুল আমিন চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইরোল এলাকার আবদুস সালামের ছেলে।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ ও পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় যৌথ এ অভিযান পরিচালনা করে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, “সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিন পলাতক ও ৫৭ মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতার রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, একটি জিআর এবং ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এ ছাড়াও তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় ১৯টি সিআর ও ৬টি মামলায় সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
রুহুল আমিনের বিরুদ্ধে আরও বিভিন্ন থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।