সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদকে অবৈধ ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদকে অবৈধ ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদকে অবৈধ ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়।অবৈধ এই গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হলো বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এম আলম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল ইসলাম,১ম যুগ্ম সম্পাদক মুজাক্কির আহমদ লোদী ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অবৈধ এই সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নীল নকশার হিসেবে দেশের তরুন ছাত্র নেতৃত্বের উপর সীমাহীন নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে সাদা পোষাকে র্যাব-৯ এর একটি দল নিজ বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায়। কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সরকারের এই নিপীড়ন ও অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলা হয় অবিলম্বে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।২৬-০৩-২০১৬ইং. Muzakkir Ludi <muzakkirrluuddii@gmail.com>

এই সংবাদটি 362 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ