সিলেট জেলা ছাত্রদলের সভাপতি,সম্পাদকের সাথে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় 

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি,সম্পাদকের সাথে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় 
স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলা ছাত্রদলের নব- নির্বাচিত   সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার কে ফুল দিয়ে  অভিনন্দন জানালেন বিয়ানীবাজার উপজেলা,পৌর ও কলেজ  ছাত্রদলের নেতৃবৃন্দ।এ সময় বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ’রা আশাবাদ ব্যক্ত করেন নব-নির্বাচিত  জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত  ধরে সু-সংঘঠিত হবে সিলেট জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন  সিলেট জেলা ছাত্রদলের সাবেক  সদস্য শাহিন আহমদ,বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ময়নুল রশিদ,উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন,শাহিন আহমদ,জাহাঙ্গীর হোসেন,বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জানে আলম,সাবেক যুগ্ন আহবায়ক লিমন আহমদ,পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ কাসেম,বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,সাবেক সহ-সভাপতি সজীব হোসেন,কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রহমান ও আতিকুর রহমান নাইম প্রমুখ।

এই সংবাদটি 596 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ