ঢাকা |
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭
নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সামনে আত্মঘাতী বোমা হামলায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত ১৭ জন।
একইস্থানে কিছুক্ষণ পরে আরেকটি অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটে। এতে ইন্সপেক্টর আবু কয়ছর নিহত হয়েছেন। এসময় ইন্সপেক্টর মনিরুল ইসলাম গুরুতর আহত এবং দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শিববাড়ির ‘আতিয়া মহল’-এর জঙ্গি আস্তানায় অদূরে অবস্থিত।
ওই আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটলো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।
(বিশেষ দ্রষ্টব্য: কিছুক্ষণ পুর্বে অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা ৪জন নিহতের বিষয়টি জানালেও পরবর্তীতে তিনি জানান যে ইন্সপেক্টর মনিরুল ইসলাম মারা যাননি। তবে তাঁর অবস্থা আশংকাজনক।)
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।