ঢাকা |
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী।
শনিবার সিলেট-জকিগঞ্জ রোডের উপজেলার চৌঘরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা রাইয়ান পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ও রানাপিং থেকে ছেড়ে আসা গোলাপগঞ্জগামী যাত্রীবাহী সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশায় থাকা ফাজিলপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে বাহাউদ্দিন (৪০), লরিফর এলাকার আজমল আলীর ছেলে লাল মিয়া (২৮), লরিফর এলাকার জাকারিয়া ও অজ্ঞাতসহ ৫ জন যাত্রী নিহত হন। এরমধ্যে দুইজন ঘটনাস্থলে এবং অপর ৩ জন সিলেট ওসমানী হাসপাতালে মারা যান। তাদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীসহ পুলিশের উর্ব্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে এ ঘটনার পর সিলেট-জকিগঞ্জ রোডে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।