ঢাকা |
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭
স্টাফ রিপোর্টার: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫। বোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৩৭ শতাংশ। গতবছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৭ হাজার ৬২১ জন। ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ। তিনি বলেন, সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে ভাটি অঞ্চলে বন্যার প্রভাব এবং গণিত ও ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পাসের হার কমেছে। সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভী বাজার) এক লাখ ৩৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২০ হাজার ৮৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৯টি স্কুলের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ১৭১টি স্কুল। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই। গত বছর মেয়েদের চেয়ে ছেলেরা ভাল ফল করলেও এবার এগিয়ে মেয়েরা। ৭৭ হাজার ১৬৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৮৯ জন। অন্যদিকে ৫৮ হাজার ২৬ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৭৯৩ জন। মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫৩ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৯ দশমিক ২৪ শতাংশ। মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেড্র৩৫ হাজার ৪১৮ জন, এ মাইনাস গ্রেডে ২১ হাজার ৫১৪ জন, বি গ্রেডে ২৬ হাজার ১৪১ জন, সি গ্রেডে ৩৬ হাজার ১২২ জন ও ডি গ্রেডে ৪ হাজার ৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।