ঢাকা |
প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০
এ টি এম তুরাব : সিলেটে রমজান ও করোনায় মধ্যেও থেমে নেই খুনোখুনি। গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে ও টিনের পানি পড়াসহ তুচ্ছ বিষয় নিয়ে গেল এক সপ্তাহে চারটি খুনের ঘটনা ঘটে। এছাড়াও পুলিশ আরো দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। দুর্যোগে দুঃসময়ে মানবিকতার বদলে প্রতিহিংসা, প্রতিশোধ নিতে তুচ্ছ বিষয়ে খুনের মতো ঘটনা ঘটছে। নিহতদের মধ্যে একজন শিক্ষার্থী, একজন সিএনপি অটোরিকশা চালক, একজন কৃষক ও এক যুবক। আর উদ্ধার হওয়া লাশগুলোর দু’জনই মানসিক রোগী। হঠাৎ করে এই অস্থিরতা সৃষ্টির কারণ অনুসন্ধান মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনী। পুলিশও তৎপর হয়ে ওঠেছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, টানা শাটডাউনের মধ্যে কলহ ও পারিবারি বিরোধ বাড়ছে। তাতে খুনের ঘটনা ঘটছে। সর্বশেষ খুনের শিকার হন সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক সিএনজি অটোরিকশা চালক ও ওসমানীনগরের এক যুবক। এই দু’টি ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সুত্র জানায়, বুধবার ইফতারের সময় ওসমানীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শিপন মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে। নিহত শিপন ওই এলাকার আশিক মিয়া ছেলে। এ ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ঈশাগ্রাই গ্রামের জয়নুল হক ধন মিয়ার সাথে একই গ্রামের নিহত শিপনের পিতা আশিক আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে ধন মেম্বার আশিক মিয়া বাড়ির চালাচলের রাস্তার সামনের ভূমি নিজের দাবী করে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এনিয়ে একাধিকবার সালিস করেও বিষয়টি মীমাংসা করতে পারেননি এলাকাবাসী। সম্প্রতি আশিক আলী গংরা গ্রামের মসজিদের পুকুরে মাছ মারাতে গেলেও ধন মিয়ার পক্ষ থেকে বাধা দেয়া হয়, বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। বুধবার বিকাল থেকে ইউপি সদস্য ধন মিয়ার পক্ষের এলাইচ মিয়ার সাথে আশিক মিয়ার পক্ষের ছোরাব মিয়ার মধ্যে গরুর ধান খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের ৮-১০ মিনিটি পূর্বে জয়নুল হক ধন মিয়ার নেতৃত্বে একপক্ষ এবং আশিক আলীর নেতৃত্বে অপর পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ধন মিয়ার পক্ষের লোকজন শিপন আহমদকে দেশী অস্ত্র (সুলফি) দিয়ে বুকে আঘাত করলে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে সন্ধ্যা সাড়ে ৭টার সময় হাসপাতালে শিপন মারা যায়।
এঘটনার পর একটি মাইক্রোযোগে পালিয়ে যাওয়ার সময় ৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বাদী হয়ে ধন মিয়া মেম্বারসহ ২৭ জনকে আসামি করে ওসমানীনগর থানায় হত্যা দায়ের করেছেন জানিয়ে ওসি জানান, হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে বিয়ানীবাজার উপজেলায় গত পাঁচ দিনের ব্যবধানে দু’টি হত্যকান্ডের ঘটনা ঘটে। এই দু’টি হত্যাকান্ডই ভূমি বিরোধের জের ধরে।
সুত্র জানায়, উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে টিনের চালায় বৃষ্টির পানি পড়া নিয়ে প্রতিবেশী দু’পরিবারের মধ্যে সংঘর্ষে আব্দুর রউফ নামের এক সিএনজি অটোরিকশা চালক খুন হন। বুধবার বিকাল সাড়ে ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আব্দুর রউফের ঘরে প্রতিবেশী কয়েছ আহমদ গংদের চাল থেকে বৃষ্টির পানি পড়তো। এ নিয়ে দীর্ঘদিন থেকে রউফ আপত্তি দিলেও কয়েছ গংরা আমলে নেননি। বিষয়টি প্রতিবেশীদের অবহিত করার পরও কোন প্রতিকার পাননি নিহত রউফ। এনিয়ে বুধবার বিকালে পুনরায় আপত্তি দিলে কয়েছদের সাথে বাগবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এছাড়াও গত শুক্রবার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুরে জমি ক্রয়-বিক্রয়ের টাকা লেনদেনের জের ধরে আব্দুল কাইয়ুমের পরিবারের সাথে তার আপন চাচা ফরমান আলীর পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাই স্বপন আহমদের হাতে থাকা জিআই পাইপের আঘাতে আব্দুল কাইয়ুম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত তরুণ আব্দুল কাইয়ুম (১৮) মোল্লাপুর ইউনিয়নের পশ্চিম নিদনপুর এলাকার মৃত সবুল আলীর ছোট ছেলে। সে মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
এদিকে, সিলেট নগরীর একটি পুলিশ বক্সের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। গত শুক্রবার বিকেল ৩টার দিকে নগরের চৌহাট্টা মোড়ের পুলিশ বক্সের পেছন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর দুই দিনের মাথায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে হাসপাতালের মুল গেইটের বাইরে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ দুটি ঘটনায় পুলিশ বলছে, দুইজনই মানসিক ভারসাম্যহীন।
অপর দিকে, সিলেট সদর উপজেলার লামারগাও-এ নিজের ঘর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাটি হত্যা ও আত্মহত্যা তা এখনো বলতে পারছে না পুলিশ। তারা বলছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি বলা যাবে।
সার্বিক বিষয় নিয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, পুলিশ কাউকে ছাড় দেবে না। হঠাৎ করে এই অস্থিরতা সৃষ্টির কারণ অনুসন্ধানসহ জড়িতদের গ্রেফতারের জন্য কাজ করছে পুলিশ
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।