সিলেটে আরো চারজন ডাক্তার কোরোনা আক্রান্ত

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২০

সিলেটে আরো চারজন ডাক্তার কোরোনা আক্রান্ত

সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো চারজন চিকিৎসক। এই চারজনের মধ্যে দুইজন ওসমানী মেডিকেল কলেজে কর্মরত এবং অপর দুইজন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের। শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসি-আর ল্যাব সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস।
আক্রান্তরা হলেন ওসমানী মেডিকেল কলেজের দন্ত বিভাগের ডা. মোহাম্মদ আলম শিকদার, মেডিসিন বিভাগের ডা. হিতাংশু শেখর রায়, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মাসুম আহমেদ ও ডা. সুমন্ত সূত্রধর।

এই সংবাদটি 538 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ