সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৬

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে সিলেটে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কাল ২৫ মার্চ নগরীর শাহী ঈদগাহ মাঠে এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজক কমিটির আহবায়ক ও মেট্রোপলিটন চেম্বারের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত চেম্বার কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ৩ টায় এক সংবাদ সম্মেলনে মেলা শুরুর বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মেলা আয়োজনের স্থান নিয়ে আইনি জটিলতা থাকায় পিছিয়ে গিয়েছিল বাণিজ্য মেলা। সিলেটের শাহী ঈদগাহ এলাকার খেলার মাঠে মেলার আয়োজন করে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। প্রতি বছরই এখানে এর আয়োজন করা হয়। তবে এ বছর শাহী ঈদগাহের মাঠটি জালালাবাদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভূমি দাবি করে উচ্চ আদালতে একটি রিট করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফসর উদ্দিন। এর পরিপ্রেক্ষিতে আদালত মাঠটিতে সব ধরনের কর্মকান্ডের ওপর স্থগিতাদেশ দেন। তবে আইনি সমস্যা নিরসন হওয়ায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে এ আন্তর্জাতিক মেলা।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এসএমসিসিআই) প্রেসিডেন্ট হাসিন আহমদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স’র পরিচালক তাহমিন আহমদ, মোঃ হুরাইরা ইফতার হোসাইন, কাজী মকবুল হোসাইন, মোহাম্মদ কাফিলুর রহমান, ময়াম্মির হোসাইন চৌধুরী।

এই সংবাদটি 604 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ