ঢাকা |
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করেন।
এ আদেশের ফলে এখন আরিফুল হক চৌধুরীর মুক্তিলাভ এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন তার আইনজীবী।
এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরীকে গত ৬ সেপ্টেম্বর কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। পরবর্তীতে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের জামিন বহাল রাখেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার বিচার কার্যক্রম চলছে। মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে আরিফুল হককে আসামি করা হয়।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যে মায়ের অসুস্থতায় মানবিক কারনে চলতি বছরের ২২ মার্চ ১৫ দিনের জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে ১০ এপ্রিল আদালতে হাজির হলে পুনরায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।