সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ জুন) বেলা সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সিএনজি অটোরিকশাটি পিরোজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

এছাড়াও মহিলা ও শিশুসহ আরও ৩জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি সিলেট জেলার গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন। এছাড়া বাকীদের পরিচয় সনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি 1102 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ