সিরিয়া অভিযান ইরাকের মতো হবে না : ওবামা

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫

সিরিয়া অভিযান ইরাকের মতো হবে না : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান ২০০৩ সালে ইরাক অভিযানের মতো হবে না।

 

বৃহস্পতিবার সিবিএস নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ওবামা বলেন, ইরাক ও সিরিয়ায় এবার আমাদের অভিযান ‘ইরাক-আদলে’ হবে না।

 

‘বিষয়টি নিয়ে আমরা খুবই পরিষ্কার যে, সুনির্দিষ্টভাবে জঙ্গিগোষ্ঠী আইএসকে চূড়ান্তভাবে ধ্বংস করার জন্যই আমাদের এই বিশেষ সেনা অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এই সংবাদটি 951 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ