সিরাজগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭

রাজশাহী বিভাগীয় চীফ :

সিরাজগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুল ছাত্রীর
বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।
পুলিশ জানায়  বুধবার রাতে তার বিবাহ কার্যক্রম শুরু হলে সিরাজগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ব্রেনজং চাম্বুগংয়ের নির্দেশে এ্যাডিশনাল এস.পি আলমগীর হোসেন,রতনকান্দি ইউনয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, সদর থানার এস.আই আব্দুল বারিক, স্থানীয় ইউপি মেম্বার হিরন ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি বাগবাটি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইষলাম কনের বাড়ীতে উপস্থিত হন।
এসময় বিয়ে বাড়ি থেকে বর ও বর যাএীরা পালিয়ে যাই। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ফুলবয়রা গ্রামের আব্দুস সালামের মেয়ে ও স্থানীয় হাই স্কুরের ৮ম শ্রেনীর ছাত্রী সনিয়া খাতুনের সাখে বিবাহ ঠিক হয় একই এলাকার খাগা গ্রামের হামিদুর ইসলামের ছেলে নাজমুল ইসলামের।
প্রশাসনের লোকজনের মেয়ে পক্ষের লোকজনকে এ বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেয়া হয় । এ নির্দেশের প্রেক্ষিতে কনে পক্ষ বিয়ে ভন্ডুল করেন এবং ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।

এই সংবাদটি 343 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ