ঢাকা |
প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫
এই প্রথম বারের মতো সিঙ্গাপুরে গোয়েন্দা বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধনমান আধিপত্য বিস্তারের বিরুদ্ধে মার্কিন তৎপরতার অংশ হিসেবে পি-৮ পসেইডন গোয়েন্দা বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘাঁটিতে অবস্থান নিয়ে দক্ষিণ চীন সাগরে নজরদারি চালবে মোতায়েনকৃত গোয়েন্দা বিমানটি।
যুক্তরাষ্ট্রের পি-৮ সিরিজের গোয়েন্দা বিমান এরই মধ্যে জাপান ও ফিলিপাইনে মোতায়েন রয়েছে। মালয়েশিয়া থেকে গোয়েন্দা বিমানগুলো ব্যবহার করে নজরদারির কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার সিঙ্গাপুরে পি-৮ গোয়েন্দা বিমান মোতায়েন করা হয়েছে এবং ১৪ ডিসেম্বর পর্যন্ত তা কাজ চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র আরো জানিয়েছে, পি-৮ মোতায়েন করা ছাড়াও সিঙ্গাপুর থেকে সামরিক বিমান পরিচালানার পরিকল্পনা রয়েছে তাদের। সে বিমান হতে পারে পি-৮ সিরিজের বা পি-৩ অরিয়ন সিরিজের।
সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এবং সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী এং হেন মতৈক্যে পৌঁছানোর পর গোয়েন্দা বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ, যুদ্ধের গোপনীয়তা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় ত্রাণ বিষয়ে চুক্তিতে পৌঁছান দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।