ঢাকা |
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭
সিঙ্গাপুর উপকূলে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস জন ম্যাককেইনের সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় পাঁচজন আহত ও ১০ জন নিখোঁজ রয়েছে।
মার্কিন সামরিক হেলিকপ্টার, সিঙ্গাপুরের নৌবাহিনী ও কোস্ট গার্ড নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে।
সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে সিঙ্গাপুরের পূর্ব উপকূলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিবিসি জানায়, সিঙ্গাপুরের পূর্ব উপকূলে ইউএসএস জন ম্যাককেইন বন্দরে প্রবেশের প্রস্তুতিকালে লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার আলনিক এমসির সঙ্গে সংঘর্ষ হয়।
মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, সংঘর্ষের ঘটনায় ইউএসএস জন ম্যাককেইনের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ডেস্ট্রয়ারের সঙ্গে কোনো তেলবাহী ট্যাংকারের এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা।
এর আগে, গত জুন মাসে ফিলিপাইনের তেলবাহী এক ট্যাংকারকে ধাক্কা দেয় ‘ইউএসএস ফিটজেরাল্ড’। ওই সংঘর্ষের ঘটনায় ৭ মার্কিন নাবিক নিহত হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।