ঢাকা |
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
সিলেট নিউজ ওয়ার্ল্ড ডেস্ক :দুইদিন যাচাই-বাছাইয়ের পর সারাদেশে মোট ১৬৬ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর সাধারণ কাউন্সিলর পদে ৫৭১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৬ জন বাদ পড়েছেন। রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন অসঙ্গতি দেখিয়ে এসব মনোনয়নপত্র বাতিল করেন। ইসি সূত্রে এ সব তথ্য পাওয়া গেছে।
তবে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম সোমবার সকালে জাগো নিউজকে বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে বাতিল হওয়ার দিন থেকে তিন দিনের মধ্যে ইসিতে আপিল করতে পারবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।