সারপার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ কের অর্থায়নে ৯৫ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন।

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৭

ইমরান হোসেন আলম :
বিয়ানীবাজার উপজেলার সারপার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ কের অর্থায়নে ও সারপার ইসলামী সমাজ কল্যান পরিষদের সহযোগিতায় সারপার গ্রামের প্রায় ৯৫ টি পরিবারের মধ্যে প্রবাসীদের পাঠানো ১ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরন করা হয়।
গ্রামের প্রবীন মুরব্বী হাজী মাহমুদুল হাসান মাখন মিয়া সাহেবের সভাপতিত্বে ও জাবেদ আহমদ তাপাদারের পরিচালনায় হাঃ রাহাদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুস্টান শুরু হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউ পি চেয়ারম্যান জননেতা আলহাজ আবুল খায়ের সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ট্রাভেলস এর সত্তাধিকারী যুবনেতা মোস্তফা আহমদ, যমুনা ব্যাংক বিয়ানীবাজার শাখার সহকারী ম্যানেজার শাহেদ আহমদ তাপাদার, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারওয়ার আহমদ রাহি, সারপার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাঃ আবু আহমদ, সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য কয়েছ আহমদ তাপাদার, হাজী নিজাম উদ্দিন তাপাদার, যুবনেতা ফয়ছল আহমদ , খছরুজ্জামান, ওয়েছ রহমান তাপাদার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসীদের এই মহতী উদ্দোগকে স্বাগত জানান এবং দেশ থেকে গ্রামের মানুষের কথা বিবেচনা করে প্রবাসী কমিউনিটি নেতা হাজী ফারুক আহমদ তাপাদার, হাজী মাহতাব আহমদ ও মাওঃ হাঃ সাহিদ আহমদের সাথে যোগাযোগ করে এ মহতী অনুষ্টানের আয়োজন করায় কয়েছ আহমদ তাপাদার ও জাবেদ আহমদ তাপাদারের কল্যান কামনা করেন।   প্রবাসে থেকেও দেশ ও গ্রামের মানুষের কথা বিবেচনা করে প্রবাসীদের পাঠানো টাকা গুলো অসহায় দরিদ্র পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত,
পরিশেষে প্রবাসী ও গ্রামের প্রয়াত মুরব্বীদের স্বরনে গ্রামের প্রবীন আলেম হাঃ মাওঃ আব্দুর রহীম সাহেবের মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এই সংবাদটি 839 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ