সাপ আতংকে বিয়ানীবাজার থানা: সাপুড়ে খবর দেয়ার অনুরোধ অসির

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৮

সাপ আতংকে বিয়ানীবাজার থানা: সাপুড়ে খবর দেয়ার অনুরোধ অসির

স্টাফ রিপোর্টারঃ সাপ আতংকে বিয়ানীবাজার থানা। তাও আবার ছোট সাপ নয় অজগর সাপ। মঙ্গলবার (২২ মে) অজগর সাপের একটি বা”চ্ছা থানা কম্পাউন্ডের ভিতরে পাওয়া যায় এবং থানার অফিসারগণ ঐ বাচ্ছাটি মেরে ফেলেন। কিন্তু আতংক থেকে যায়। আশে পাশে কোথাও যেন আরো বাচ্ছা ও মা অজগরটি রয়েছে বলে ধারণা করছেন বিয়ানীবাজার থানার অফিসার ইসচার্জ শাহজাললাল মুনসী । মঙ্গলবার বিকেলে তিনি এ প্রতিবেদকের সাথে আলাপকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার মোবাইলে মেরে ফেলা বাচ্ছা সাপের ছবিটি দেখান এবং যথাশীঘ্র সাপুড়ে দিয়ে মা অজগর ও এরা বাচ্ছা ধরার সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি 657 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ