ঢাকা |
প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
দেশের চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই মতবিনিময় সভা হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে তিনি যুগান্তরকে জানান, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে আজ জোটের শীর্ষ নেতা ও দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন বেগম খালেদা জিয়া।
শায়রুল কবির বলেন, রাতে প্রথমে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক হবে।
সূত্র জানায়, দুটি বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা হতে পারে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।