সাংবাদিক এম সিন উদ্দিনের বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

সাংবাদিক এম সিন উদ্দিনের বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত

সাংবাদিক এম সিন উদ্দিনের বিদায়ী সম্মাননা শনিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার প্রেসক্লাব ও বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ আয়োজনে এ বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি।

বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম ও জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাবুল আহমেদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা ও মাও. শিব্বির আহমদ, শিক্ষাবিদ আলী আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান খান, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় শাখার সহ সভাপতি মজির উদ্দিন আনছার, কবি ফজলুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন  দেশের উন্নয়নে সাংবাদিকদের অবদানের চিত্র তুলে ধরে বলেন, উন্নয়ন কাজ তরান্বিত এবং সঠিকভাবে কাজ সম্পাদন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনার নানান অসঙ্গতি সাংবাদিকরা নিষ্ঠার সাথে তুলে ধরেন। সাংবাদিক সমাজ দেশের মধ্যে একটি আস্থা জায়গা বলেই এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, কমিউনিস্ট পার্টিসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল উপস্থিত হয়েছেন।

তিনি সাংবাদিক এম.সিন উদ্দিনের প্রবাস যাত্রার সাফল্য কামনা করেন।

এই সংবাদটি 701 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ