সাংবাদিকদের সাথে মৌলভীবাজারে ডিসির মতবিনিময়

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

সাংবাদিকদের সাথে মৌলভীবাজারে ডিসির মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভায় রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমদ, আশরাফুল আলম খান। উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সহ-সভাপতি রাধাপদ দেব সজল, আব্দুল হামিদ মাহবুব, বকশি ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, ছালেহ এলাহি কুটি প্রমুখ।

মতবিনিময় সভায় শহরের যানজট নিরসন, অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ ও ইকোপার্ক চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই সংবাদটি 289 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ