ঢাকা |
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
স্টাফ রিপোর্টার :
সময়চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান হোসেন আলম এর বিদেশ গমণ উপলক্ষ্যে এক সংবর্ধনা
১২ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় সময়চিত্র বিয়ানীবাজার অফিসে অনুষ্ঠিত হয় ।
সময়চিত্র পত্রিকার সম্পাদক এম. ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ, পূর্ব সিলেট নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক শাহীন আলম হৃদয় প্রমুখ।
সভায় বক্তারা কবির ভাষায় বলেন-
“যেতে নাহি দেব হায়
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়” আমাদের সহকর্মী সাহসী কলম সৈনিক ইমরান হোসেন আলম আজ প্রবাস জীবনে চলে যাচ্ছেন আমরা আশা করি প্রবাসে গিয়েও তিনি সাংবাদিকতার মত মহৎ ও মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখে দেশের মানুষের কাছে প্রবাসীদের সুখ দুঃখের কথা তুলে ধরবেন। অনলাইন গণমাধ্যমে তিনি কাতার বসে সময়চিত্রের প্রতিনিধিত্ব করবেন। আমরা তার প্রবাস যাত্রা শুভ হোক এ কামনা করি।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন সময়চিত্র স্টাফ রিপোর্টার মিছবাহ উদ্দিন, স্টাফ ফটোগ্রাফার আবুল আহসান রিমন, সিলেট মিডিয়া বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, সময়চিত্র সংবাদদাতা আরিফুর রহমান রানা।
অনুষ্ঠানে সংবর্ধিত গণমাধ্যম কর্মী ইমরান হোসেন আলমকে সময়চিত্র পরিবারের পক্ষ থেকে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।